করোনা প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের মাস্ক বিতরণ

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: 

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে হাজী এম,এ কালাম ডিগ্রী কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্ররবার (২৭মার্চ)বিকালে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমু’র নেতৃত্বে
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজার,উপজেলা গেইট,থানা মোড়, পুরাতন বাসষ্টেশনসহ বিভিন্ন স্থানে এই সচেতনাতামূলক কার্যক্রম চালায় তারা।

এই সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগের সফল সভাপতি ও বর্তমান উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আনিসুজ্জামান ইশাদ ও সেলিম।,সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম,ও ছাত্রলীগ নেতা কাউসার,ডালিমসসহ প্রমূখ।
এই সময় ছাত্রলীগ নেতারা মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।
এ বিষয়ে তসলিম ইকবাল চৌধুরী ও মুমু বলেন, “করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে, ইতোমধ্যে এর প্রভাব বাংলাদেশও প্রকট আকারে দেখা দিয়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এ প্রচেষ্ঠা। আর আমাদের আশেপাশের দুস্ত ও অসহায় মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।” ছাত্রলীগ নেতাকর্মীদের এ সার্বিক সহোযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলাবাসী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.