করোনার ছোবল থেকে প্রিয় গর্জনিয়াবাসী কে হেফাজতে লগডাউনের বিকল্প নাই

চলমান ভয়ানক করোনা পরিস্থিতিতে আমরা সবায় আতঙ্কিত।সারা দেশ তথা গোটা পৃথিবী আজ লগডাউন।সেখানে আমার প্রিয় গর্জনিয়া এখনো লগডাউনের আওতায় আসেনি। প্রিয় গর্জনিয়াবাসী করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।কারণ সারা দেশে কর্মরত গর্জনিয়ার প্রায় হাজার তিনেক ভাই বোন করোনা আতঙ্কে এখন শহর ছেড়ে নিজের গ্রামে চলে এসেছে।

আবার অনেকে প্রতিবেশী উপজেলা উখিয়া-টেকনাফে রোহিঙ্গা সরনার্থী শিবিরে বিভিন্ন এনজিও তে কর্মরত ছিল এখন তারা নিজের গ্রাম গর্জনিয়ায় চলে এসেছে। এসব কর্মজীবীরা এখন এলাকায় এসে যেন ঈদ উৎসব উপভোগ করছে।

অবাধে চলাফেরা করছে। তাদের সাথে আড্ডা দিচ্ছে, এখানকার আরো শত শত যুবক/যুবতী। সঙ্গত কারণে বাড়ছে করোনা ভাইরাসের ঝুঁকি। তাছাড়া গর্জনিয়ার হাট বাজার গুলোতে করোনার কোন প্রভাব এলাকার মানুষের কাছে তেমন গুরুত্ব নেই।

ফলে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে গর্জনীয়াবাসীর। কয়েকদিন ধরে প্রিয় গর্জনিয়ার জনগনের করোনা প্রতিরোধে গর্জনিয়া ইউনিয়ন কে লগডাউন করার দাবীতে অনেক লেখালিখি করেছি। এখানকার রাজনীতিক/ সামাজিক ও জনপ্রতিনিধিরা নিরবদর্শক। কারো কোন দায়দায়িত্ব নেই। ইউপি চেয়ারম্যানের দায়িত্বশীল ভুমিকা দেখছি না।

এ ভাবে চলতে থাকলে করোনা মহামারিতে রুপ নিতে বেশি সময় লাগবে না। তাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই।আসুন একে অপরের প্রতি দোষারোপ না করে সবাই মিলে প্রিয় গর্জনিয়াবাসী আমরা স্ব স্ব বাজার,সমাজ,গ্রাম ও মহল্লায় লগডাউন করে জনগন কে মহাবিপদ করোনা থেকে রক্ষা করি।

আমি আগামীকাল ভোরে বেলতলি বাজার লগডাউন করে বহিরাগত লোকজনের যাতায়াত রোধ ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে রাস্তায় থাকবো সাথে এলাকার স্বেচ্ছাসেবক টিম ও লগডাউনের কাজে আত্মনিয়োগ করবে।

আসুন গর্জনিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লগডাউন করে প্রিয় গর্জনিয়া কে সুরক্ষিত করে গর্জনিয়ার জনগন কে করোনামুক্ত নিরাপদ জনপদ অক্ষুণ্ণ রাখার মানবিক অভিযানে ঝাপিয়ে পড়ি। মহান আল্লাহ আমাদের গর্জনিয়ার জনগন কে তুমি করোনার গ্রাস থেকে রক্ষা করো।আমিন।

এস এম হুমায়ুন কবির
সহবার্তা সম্পাদক, ওয়ান নিউজ,
সভাপতি, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.