কক্সবাজারে প্রতি উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নির্মাণ করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলার ৮ টি উপজেলার প্রতিটিতে কমপক্ষে একশ’ বেড সম্পন্ন সরকারি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কক্সবাজার। প্রতিটি উপজেলার অপেক্ষাকৃত নিরাপদ, স্বাস্থ্য ও পরিবেশসম্মত স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করার দ্রæত ভবন রিকুইজিশন দিতে ৮ টি উপজেলার ইউএনও-দের কাছে ইতিমধ্যে পত্র পাঠানো হয়েছে। আগামী ২৫ মার্চ বুধবারের মধ্যে প্রতিটি উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করে কক্সবাজার জেলা প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এবিষয়ে একটি পত্র জেলার ৮টি উপজেলার ইউএনও-দের কাছে প্রেরণ করা হয়েছে।
জরুরী ভিত্তিতে প্রেরিত পত্রে বলা হয়েছে, কমপক্ষে ১শ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন তৈরীর জন্য এক বা একাধিক ভবন রিকুইজিশন করতে হবে। ২৫ মার্চ বুধবারের মধ্যে কোয়ারান্টাইন সম্পূর্ণ প্রস্তুত করতে হবে। যেসব ব্যক্তি নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকছেন না, জেলা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পরামর্শ সাপেক্ষে তাদেরকে প্রস্তুতকৃত কোয়ারান্টাইনে স্থানান্তর করা হবে জানান। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা ব্যক্তির খাওয়া দাওয়ার ব্যয় নিজেকেই বহন করতে হবে। তবে থাকার জন্য কোন টাকা দিতে হবেনা। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে পরামর্শ করে কোয়ারান্টাইনের সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে চিকিৎসক, চিকিৎসা সামগ্রী ইত্যাদি নিশ্চিত করতে পত্রে বলা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ, স্বাস্থ্য ও পরিবেশসম্মত স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করার দ্রæত ভবন তৈরী করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি প্রেরণ করা হয়েছে। স্থানীয়ভাবে প্রতিটি উপজেলায় যারা বিদেশ থেকে আসবেন অথবা করোনা আক্রান্ত সন্দেহ হয়েছে এমন রোগীদের ওখানে রাখা হবে। আশা করছি আমরা দ্রæত এটি কাটিয়ে উঠতে পারবো ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.