সাংবাদিক আবুল বাশার নয়নের মায়ের ইন্তেকাল

 

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
দৈনিক সাঙ্গু, দৈনিক মৈত্রী,দৈনিক হিমছড়ি পত্রিকার সিনিয়র রিপোর্টার অাবুল বাশার নয়নের মাতা অালকুম বাহার ইন্তেকাল করেছেন। বুধবার দুপুর ২ টা ৫০ মিনিটে চট্রগ্রাম একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকাল ১০টায় কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামে পারিবারিক কবরস্থান এ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.