এম. বেদারুল আলম :
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় রেখে আজ ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের আশপাশে সকল ফটোকপির দোকান বন্ধ রাখা, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করাসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে এবারের পরীক্ষায়। সড়কে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলাচল করে কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশ্নফাঁস রোধে ২৪ জানুয়ারি থেকে সারাদেশে কোচিং সেন্টারসমুহ বন্ধ রেখে বাড়তি সর্তকতাসহ নানা পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্র সচিবদের নিয়ে গত ২৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিক নির্দেশনা দিয়ে সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থী যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং প্রণীত বিধিমালা অনুসরণ করে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। সকল কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এবং আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসটি আমিন আল পারভেজ।
এদিকে জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যান শাখাসূত্রে জানা যায়, জেলায় আজ শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৬ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ২’শ ১৫ জন। তৎমধ্যে এসএসসির ২৭ কেন্দ্রে ২০,৬৮৩ জন, দাখিলের ১৩ কেন্দ্রে ৬৫৪৮ জন এবং ভোকেশনালের ৬ কেন্দ্রে ৯৮৪ জন। এসএসসিতে আজ প্রথম দিন বাংলা ১মপত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে যাত্রা হবে এসএসসি পরীক্ষার এবং দাখিলে অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ ও তাজবীদ শিক্ষা বিষয়।
এসএসসিতে ২৭ কেন্দ্রের কেন্দ্রওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা হল- কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৪ জন, ঈদগাও আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন, কক্সবাজার সরকারি বালিকা কেন্দ্রে ৮৯৯ জন, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা কেন্দ্রে ৬০১ জন, কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে ৯৪৫ জন, খুরুস্কুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪৮ জন, রামু খিজারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৩ জন, রামু বালিকা কেন্দ্রে ৫৮৮ জন, চকরিয়া সরকারি বালক বিদ্যালয়ে ১৩৮৩ জন, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ১৩৬৮ জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৪৭০ জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে ২২৫৬ জন, কুতুবদিয়া সরকারি বালিকা কেন্দ্রে ৪১৬ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যায় কেন্দ্রে ৪৯৪ জন, মহেশখালী সরকারি বালিকা কেন্দ্রে ৬৩৩ জন, কালামারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৮ জন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৪ জন, মহেশখালী বালিকা কেন্দ্রে ৩০৭ জন, উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬৯ জন, উখিয়া বালিকা কেন্দ্রে ১০৪২ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮২৩ জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২২ জন, টেকনাফ আলী আছিয়া কেন্দ্রে ৪৭৪ জন, এজাহার বালিকা কেন্দ্রে ৫৬৪ জন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ৫৪৮ জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৮৪ জন।
অন্যদিকে দাখিল পরীক্ষায় জেলায় ১৩ কেন্দ্রে ৬৫৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪৮১ জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬১৮ জন, কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫৩২ জন, মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮২ জন, রামু গর্জনীয়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৫১ জন, চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১০২৮ জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৫০ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮৯ জন, মহেশখালী পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৩৫ জন, কালামারছড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৯৩ জন, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫১১ জন, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬১৬ জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৬১ জন পরীক্ষার্থী রয়েছে।
অপরদিকে ভোকেশনালের ৬ কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৪ জন। এরমধ্যে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ২৫০ জন, রামু টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে ১৮০ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩০ জন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে ১৮৫ জন, উখিয়া নুরুল ইসলাম বিএম স্কুল এন্ড কলেজে ৫৮ জন, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল কেন্দ্রে ৮১ জন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.