কক্সবাজার প্রতিনিধিঃ
“দশ দিনের জন্য সাগরে মাছ শিকারে গিয়েছি। কিন্তু ৫ দিনের মধ্যে মাছে ট্রলার ভরে যাওয়া তা বিক্রির জন্য ফিশারী ঘাটে ফিরে এসেছি। এবার ১০ মেট্রিক টনের বেশি ইলিশ মাছ পেয়েছি। যা শতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বিক্রি করছি। এখন খুবই ভাল লাগছে যেন ৬৫ দিন, ২২ দিন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগরে মাছ শিকারে যেতে না পারার কষ্ট ভুলে গেছি, কথা গুলো বলছিলেন ফিসারীঘাটের মাঝি মোহাম্মদ আলী।”ফবি কোহিনুর; সাগরে মাছ শিকার শেষে ট্রলার ভর্তি মাছ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ভিড়ে। আর ট্রলার থেকে মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টনে বিক্রির জন্য ঝুঁড়িতে রাখা হচ্ছিল ইলিশ যা দেখে মুখে হাসি ওই ট্রলারের মাঝি আইয়ুব আলীর।গত কয়েকবছর ধরে সাগরে মাছের পরিমাণ তেমন ছিল না। সারাদিন সাগরে জাল ফেলেও মাছের দেখা মিলতো না। কিন্তু এখন সাগরে মাছের পরিমাণ বেড়েছে এবং সাইজেও অনেক বড় কথা বলতে বলতে ইলিশ ভাজ করছিলেন মাঝি আইয়ুব আলী। অন্যদিকে ট্রলার থেকে দু’হাতে বিক্রির জন্য ঝুঁড়িতে রাখছে ইলিশ তখন আনন্দে ঝলমল করছে কক্সবাজার উপকূলের জেলে আব্দুল হাই’র দু’চোখ। এমন দৃশ্যের দেখা মিলে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটিঘাটে (ফিসারী ঘাটের)।ঝাঁকে ঝাঁকে ইলিশ আর বড় বড় সামুদ্রিক মাছ সুরমা, রিটা ও টুনা। সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে এসব সামুদ্রিক মাছ। যা বিক্রির জন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে ফিরছে জেলেরা।
এদিকে বিভিন্ন বাজার ঘুরে ও মৎস্য অধিদপ্তরের রেকর্ড় অনুযায়ী চলতি শীতে কক্বাজারে ইলিশ আহরণ গত দশ বছরের রেকর্ড ছাড়িয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্রগত ১৫ দিনে জেলেদের জালে ধরা পড়েছে ৩০০ মেট্রিকটন ইলিশ। যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকার বেশি। এখান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ টাকা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইলিশের ডিম দেওয়ার মৌসুমে মাছ ধরায় কঠোর নিষেধাজ্ঞাকেই এর সুফল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সাগর থেকে মাছ শিকার শেষে পন্টুনের পাশে ট্রলার থেকে মাছ নামানোতে ব্যস্ত সময় কাটছে জেলেদের। মাছ গণনাসহ নানা হিসেব নিয়ে কারো সাথে বাড়তি কথা বলার সুযোগই পাচ্ছেননা বোট মালিক আর জেলেরা। পাশাপাশি মাছ ব্যবসায়ীদেরও কাটে চরম ব্যস্ততা।
প্রকারভেদে মাছগুলো ভাগ করা, স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে রফতানির জন্য ট্রাক-পিকআপে মাছ তোলা, বরফ দেওয়া, খুচরা এবং পাইকারি মাছ ক্রেতাদের কাছে বিক্রিসহ সংশ্লিষ্টদের অবসরের ফুরসত নেই।
ইলিশ ভর্তি ট্রলার নিয়ে ফেরা মাঝি লিয়াকত মিয়া জানান, আমি দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু এই শীতের মৌসুমে যেভাবে ইলিশ মাছ ধরা পড়েছে তা আগে কখনো দেখিনি। এর কারণ জানতে চাইলে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিম দেওয়ার মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকায় এই সুফল পাওয়া গেছে।
ফিসারি ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শীত মৌসুমে এত ইলিশ আগে দেখিনি। অন্যান্য মাছের তুলনায় পর্যাপ্ত ইলিশ পড়ায় খুবই ভাল লাগছে। এভাবে চলতে থাকলে ব্যবসায় লোকসান হবেনা।
আরেক মাছ ব্যবসায়ী জাফর আলম বলেন, আমি পন্টুনে এমন ভরপুর ইলিশ এর আগে দেখিনি। প্রতিবছরই এই দৃশ্য দেখতে চাই। এত মাছে বিক্রেতাদের পাশাপাশি সন্তুষ্ট ক্রেতারাও।
কক্সবাজার মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্রের ম্যানেজার মো. জাহিদুল ইসলাম জানান, এই শীতের মৌসুমে গত ১৫ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আহরণ হয়েছে ৫০০ মেট্রিকটন মাছ। তার মধ্যে শুধু ইলিশ আহরণ হয়েছে ৩০০ মেট্রিকটন। যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকার বেশি। এখান থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ টাকা। যা গত ১০ বছরেও হয়নি।
এদিকে, সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় সন্তুষ্ট জেলে-বোটমালিক সহ মাছ ব্যবসায়ীরা। এই ধারা অব্যাহত থাকলে এই মাসেই কয়েক হাজার মেট্রিকটন ইলিশ আহরণ সম্ভব বলে আশা করছেন মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা।
এদিকে ইলিশ মাছের পর্যাপ্ত পরিমানে ধরা পড়লেও কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। বাজাওে প্রচুর পরিমানে ইলিশ দেখা গেলেও বিক্রেতারা প্রতি কেজি ইলিম বিক্রি করছে ১২শত টাকা থেকে ১৫শত টাকা পর্যন্ত । বাহারছড়া বাজারে মাছ কিনতে আসা হাসান জানান, বাজারে ইলিশ প্রচুর দেখতে পাচ্ছি কিন্তু বিক্রেতার যা দাম বলছে তাতে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা মনে হয় ইলিশ এমন সময়েও খেতে পারবেনা।ঘাটে মাছ কিনতে আসা রিপন চৌধুরী বলেন, এখন ইলিশ পর্যাপ্ত পরিমানে ধরা পড়ছে কিন্তু দামের তেমন কোন ফারাক দেখছি না এক কেজি ইলিশ এখনো ৮শত টাকা থেকে ১২শত টাকা বিক্রি করছে ব্যবসায়ীরা,এতে ইলিশ বড়লোকেরা খেতে পারলেও মধ্যবিত্তদের নাগালের বাইরে মনে হচ্ছে।
এব্যাপারে কথা বলতে কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার এর সহকারী পরিচালক মাসুম উদ দোলা’র সাথে টেলিফোনে যোগাযোগ করতে চাইলে তাকে ফোনে পাওয়া যাইনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.