প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন।অত্র মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আলমগীর এর কোরআন তেলোওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্টান শুরু হয়।
১ই ফ্রেরুয়ারী (শনিবার) সকালে মাদ্রাসা হলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব সিকদারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আনিসুর রহমান।

মাষ্টার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদুল আহমদ চৌধুরী,অত্র মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল হাকিম,সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন, রামু -কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি এর ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান ইয়াসিন, সাংবাদিক হাফিজুল ইসলাম চেীধুরী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ছাত্রলীগ নেতা এবং গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পরিচালক ছাত্রনেতা তানজিদ রায়হান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব জসিম উদ্দিন সাধারণ সম্পাদক জনাব ফরহাদ আলী সিকদার,সাংগঠনিক সম্পাদক জনাব তারেক আজিজ চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টানের উদ্বোধনী বক্তব্য রাখেন গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম।
অনুষ্টানের প্রধান অথিতি আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, আজকে ছাত্র ছাত্রীরা আগামীর দেশ গড়ার কারিগর, তোমাদের সুন্দর ব্যবহার ও পড়ালেখার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সন্ত্রাস,মাদকমুক্ত,ও বাল্যবিবাহ প্রতিরোধ করনে ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে, তাতে সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি । বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ইয়াছিন বলেন মাননীয় এমপি মহোদয় এর হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা রামু উপজেলার প্রতিটি ইউনিয়নে শিক্ষাবান্ধব কাজ করে যাচ্ছি। তানজীদ রায়হান তার বক্তব্যে বলেন, মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় রামু কে যে শিক্ষা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার যে ঘোষণা করেছেন আমরা তারই ধারাবাহিকতায় গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি।
পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং দাখিল পরীক্ষার্থীদের রুটিন বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখেন মোঃ শফিউল আলম। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি এবং পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সকলের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.