কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্টান গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আলমগীর এর কোরআন তেলোওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্টান শুরু হয়।
১ই ফ্রেরুয়ারী (শনিবার) সকালে মাদ্রাসা হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি আই,সি আনিসুর রহমান। মাষ্টার মোঃ আলাউদ্দিন সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদুল আহমদ চৌধুরী, মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল হাকিম,সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন, রামু -কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের এপিএস ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা সভাপতি কামরুল হাসান ইয়াসিন, সাংবাদিক হাফিজুল ইসলাম চেীধুরী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা তানজিদ রায়হান,বঙ্গবন্ধ ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাসম উদ্দিন, সাধারন সম্পাদক ফরহাদ আলী সিকদার , সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ চৌধুরী, প্রমুখ। অনুষ্টানের উদ্বোধনী বক্তব্য রাখেন গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম।
অনুষ্টানের প্রধান অথিতি আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামীর দেশ গড়ার কারিগর, তোমাদের সুন্দর ব্যবহার ও পড়ালেখার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সন্ত্রাস,মাদকমুক্ত,ও বাল্যবিবাহ প্রতিরোধ করনে ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে, তাতে সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি । পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গর্জনিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখেন মোঃ শফিউল আলম।অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি এবং পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সকলের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.