প্রেস বিজ্ঞপ্তিঃ
বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের ৪র্থ তম “মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা’১৯ইং”বিগত ১৩/১২/২০১৯ইং তারিখে থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে সম্পন্ন হয়েছিল।এতে গর্জনিয়া কচ্ছপিয়া এবং পাশ্ববর্তী বাইশারী ইউনিয়নসহ দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।থিমছড়ি চৌরাস্তার মোড়ে আনুষ্ঠানিকভাবে ২৫/১২/১৯ ইং তারিখে ফলাফল প্রকাশ করা হয়।পরীক্ষকের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবীব উল্লাহ,কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার তত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ হোছাইন।
ফলাফল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্দার কমিটির সভাপতি আলহাজ্ব আমীর হামযা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল আলীম,থিমছড়ি কেন্দ্রীয় জামে মাসজিদের খতিব হাফেজ হাবিবুর রহমান, ০৪ নং ওযার্ডের মেম্বার কবির আহম্মদ, গর্জনিয়া ডিজিটাল সেন্টারের পরিচালক তানজিদ রায়হান, মো.আলী সদওগার, ইসমাঈল সর্দার, আবুল কাশেম সর্দার, কবির আহম্মদ,অতিভাবক,শিক্ষার্থী ও ফোরামের সদস্য উপস্থিত ছিলেন।ফলাফল ঘোষণা করেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাবীব উল্লাহ।
@৫ম শ্রেণীর ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মেধাক্রম রোল নং নিম্নরুপ।
৫১০৯, ০৫৯৪, ০৫৫৩, ১৩৩ মোটঃ ০৪ জন।
সাধারণ গ্রেডে উত্তীর্ণদের মেধাক্রমঃ-
২১১, ০২০১, ০৪০, ০০১৫, ০৭৫৪, ৫৫০৭, ৫৫০৮, ৩১৭, ৪১০০, ৭৭৮, ৪৪৪৪, ৬২২২, ৩৪৯৯, ৬৮৭৯ মোটঃ ১৪ জন।
@৮ম শ্রেণির বৃত্তির জন্য উত্তীর্ণদের মেধাক্রমঃ-
০০১০, ৪০০৮, ০০৪৪, ০০১ মোটঃ- ৪ জন।
চেয়ারম্যান বলেন” এই বৃত্তি পরীক্ষাটি একটি ভালো উদ্যোগ।এটা এলাকার সুনাম বৃদ্ধি করবে এবং এটা শিক্ষার উন্নয়নে অনেক একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।আর এই মহতী উদ্যোগে সকল এলাকাবাসীর সাহায্য করা প্রয়োজন।আমি যতটুকু পারি এই সংগঠনকে সাহায্য করে যাব।আমি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব, আগামী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য আমি ২০,০০০/ টাকা দিবো ইনশাআল্লাহ “।
সভাপতি মুহিব উল্লাহ মুহিব বলেন”আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা নিয়ে এসেছি, এই পরীক্ষা প্রত্যেক বছর অব্যাহত থাকবে। সদস্যরা এই মহতি আয়োজন সম্পন্ন করার জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি।৫ম শ্রেণিতে ১৮ জন এবং ৮ম শ্রেণিতে ৪ জন মোট ২২ জনকে বৃত্তি প্রাপ্ত ঘোষণা করা হল। উল্লেখ্য যে,এলাকার ছাত্র, যুব সমাজকে একতাবদ্ধ করে শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ২০১৬ সালে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র অ্যাডভোকেট আনোয়ারুল হাকিম আরাফাত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আরাফাত ভাইয়ের গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে উপস্থিত হতে পারেনি, সকলকে ওনার সালাম জানিয়েছেন”

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.