ঢাকা সিটি নির্বাচনে কারা লড়ছেন?

নিজস্ব প্রতিবেদক:

শুরু হয়েছে ঢাকা সিটি নির্বাচনের তোড়জোর। ইতোমধ্যেই পোষ্টারে পোষ্টরে ছেয়ে গেছে রাজধানীর দেয়াল, রাজপথ থেকে শুরু করে গলিপথ পর্যন্ত।তবে কারা লড়ছেন এবারের ভোটযুদ্ধে তা এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন মহলে নানা রকম গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ নাগাদ অপেক্ষা করতে হবে আসন্ন নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তথ্য পেতে।

আগের নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হয়।এরপর চলতি বছরের ২৮ ফেব্রæয়ারি উপনির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হওয়ার পর ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণকরার বাধ্যবাধকতা রয়েছে।

আসন্ন নির্বাচনে যথারীতি দুটি বিশেষ দলের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হবে চূড়ান্ত লড়াই। তবে ইতোমধ্যেই মশা নিধনে চরম ব্যর্থতা, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ভুমিকা না রাখতে পারায় দুই মেয়রের জনপ্রিয়তাই প্রশ্নের মুখে।

জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি না করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি দাবি করছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের মনোনীত প্রার্থীরাই বাজিমাত করবে। উত্তর ও দক্ষিণ হতে যথাক্রমে তাবিথ আওয়াল ও প্রয়াত সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন প্রার্থী হতে যা”েছন বলে আলোচনা রয়েছে।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনীত প্রার্থীরা এবারও ভাল ফলাফল করবে বলে শোনা যাচ্ছে। আওয়ামী লীগ থেকে নির্বাচনের লড়াইয়ে ঢাকা উত্তর থেকে আদম তমিজি হক মনোনয়ন চাইবেন বলে জানা যায়। তবে সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন অনেকের।

এদিকে গত কয়েক বছর ধরে ঢাকা জুড়ে সমাজকর্মী হেলেনা জাহাঙ্গীর সিআইপি কাজ করে যাচ্ছেন। তিনি সর্বমহলে ব্যবসায়ী নেতা হিসেবেই পরিচিত। হেলেনা জাহাঙ্গীর এফবিসিসিআই পরিচালক এবং একজন মিডিয়া ব্যক্তিত্বও। তাকে নিয়ে আলোচনা, সমালোচনা থাকলেও দিনের শেষে তিনি অদম্য এক সত্তা হেলেনা জাহাঙ্গীর। মানুষের জন্য কাজ করতে খুব ভালোবাসেন তিনি। এবারের নির্বাচনে তিনিও মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে বিভিন্ন প্রচারণা লক্ষ্য করা গেছে।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ থেকে এখনো পর্যন্ত শাহে আলম মুরাদ মাঠে নামবেন বলে আওয়াজ পাওয়া গেলেও নজিবুল্লাহ হিরু রয়েছেন আলোচনার শীর্ষে। তিনি পরিছন্ন রাজনীতিবিদ। অপরদিকে বামপন্থী নেতা জোনায়েদ সাকীদের এখনো পর্যন্ত কোন সাড়া নেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.