ওয়ান নিউজঃ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠন ও দেশের কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’
আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম সম্মেলনের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে রূপান্তরিত হতো। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা সেই অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।
সারাদেশ থেকে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নীতি ও আদর্শ মেনে চললে সে দল গন্তব্যস্থলে পৌঁছবেই। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করব। তিনি যে নীতিতে বিশ্বাসী ছিলেন তা মেনে চলব। তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.