ওয়ান নিউজ ডেক্সঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ২২ দেশের ৪২ জন স্বনামধন্য লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। পরে তারা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ-২০২০” উদযাপনের প্রাক্কালে জাতির পিতার বর্নাঢ্য জীবন ও অবিস্মরনীয় অবদান সম্পর্কে বর্হিবিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রনে “ভিজিট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছেন।
প্রতিনিধি দলটি টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি কমপ্লেক্স পরিদর্শন শেষে সুন্দরবন এলাকা ও পরিদর্শনে যাবেন বলে জানাগেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.