নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও’র ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের বেশ কিছু সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে পরিবেশ নষ্ট করছে স্থানীয় এক প্রভাবশালী পাহাড়কাটা সিন্ডিকেট।
ফুলছড়ি রেঞ্জ এবং নাপিতখালী বিট কর্মকর্তা ও হেডম্যানের যোগসাজসে চলছে অবাধে পাহাড় কাটার মহোৎসব। সরকারী সংরক্ষিত বনাঞ্চলের উঁচু পাহাড়গুলো কেটে সমতল করা হচ্ছে। তারপর দখলীয় জমি মূলে বিক্রি করে সমতল ভূমিতে বসতবাড়ী স্থাপন করা হচ্ছে। এসব পাহাড়ের মাটি আবার রেলওয়ে প্রকল্পে চড়া দামে বিক্রির হচ্ছে। এর মধ্যে ফুলছড়ি রেঞ্জের অধীনে ফুলছড়ি বিটের আওতায় ইসলামপুর জুম নগর দুর্গম পাহাড়েও কয়েকটি পাহাড় কর্তন কাজ সবচেয়ে বেশি চলছে। সম্প্রতি ঈদগাঁওর পাহাড় কাটার অপতৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক অবক্ষয় দেখা দিবে বলে স্থানীয়দের ধারণা।
এ ব্যাপারে নাম প্রকাশ নারকরা শর্তে একজন বলেন, যারারবা যে সিন্ডিকেট পাহাড় কাটার সাথে জড়িত আছে তারা স্থানীয় প্রভাবশালী নেতা হওয়ায় কেউ ভয়ে তাদের বিপক্ষে মুখ খোলার সাহসও পায় না। ফুলছড়ি রেঞ্জের এক বিট কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে একাধিকবার ঐ স্থানে অভিযানে যাওয়া হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহ-ই-আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন পাহাড় কর্তনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া রেঞ্জ ও বিট কর্মকর্তাদের অভিযোগের ব্যাপারে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.