মহান বিজয় দিবসে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার রামু থানার অধীনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ  আনিছুর রহমানের এর  নেতৃত্বে গর্জনিয়ায়   শহীদ মিনারে পুষ্প মাল্য  অর্পণ করেন।

পুষ্প মাল্য অর্পণ  কালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ  আনিছুর রহমান ও এস আই জাহিদ হোসেন ও সকল  কর্মকর্তা কর্মচারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান বলেন  বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলার বিজয় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
মহান বিজয় দিবসে বাংলার সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
সেই সাথে দেশের জন্য যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্নার শান্তি কামনা করছি।
এসআই জাহিদ হোসেন বলেন মহান বিজয় দিবস এইদিনে যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সেই সাথে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.