মোহাম্মদ নেজাম উদ্দিন ।
সাগরের তলদেশে রয়েছে রহস্যেঘেরা নানা জিনিসের নানা প্রজাতির মাছ।
সবারই জানার ইচ্ছে সাগরের তলদেশে কি রয়েছে কিন্তু এমন হওয়ার নয় সাগরের তলদেশে রহস্য উদঘাটনে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়ে গড়ে তুলেছে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম।
শীতের শুরুতে পর্যটন নগরী কক্সবাজার পর্যটকদের আনাগোনা মুখরিত হয়ে উঠেছে। এরই মাঝে পর্যটকদের আকৃষ্ট করেছে কক্সবাজারের অন্যতম প্রতিষ্টান বিভিন্ন জাতের সমুদ্রের তলদেশের রহস্যঘেরা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম বহুতল ভবনটি সামনের বিস্তৃত জায়গা ও প্রশস্ত পার্কিং সুবিধা বসার জায়গা দ্বিতীয় রেস্টুরেন্ট তৃতীয় তলায় সুপরিসর হলরুম নিয়ে কক্সবাজার এলাকায় প্রতিষ্ঠা করেছেন রেডিয়েন্ট ফিশারিজ এর কর্ণধার মোঃ শফিকুর রহমান চৌধুরী।
এরইমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম দেখতে ঢাকা থেকে আসা শাহরিয়ার জামান প্রতিবেদককে জানান সত্যি এটা বিস্ময়কর কক্সবাজারে এমন একটি ফিস একুরিয়াম গড়ে উঠেছে ভাবতেই অবাক লাগে যা পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সাজানো হয়েছে ঢুকেই অবাক হয়েছে এর সৌন্দর্য দেখে মাথার উপরে মাছ ভেসে বেড়াচ্ছে আমার পাশেই হাঙ্গর চারপাশে ঘুরঘুর করছে সত্যি বড় এডভেঞ্জার এটি।
কুমিল্লা থেকে আসা আরেক পর্যটক নাসির জানান আমি কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছি গতকাল প্রথমে সমুদ্র পাড়ে গেলেও পরবর্তীতে জানতে পারি কক্সবাজারের ঝাউতলায় একটি ফিশ একুরিয়াম রয়েছে যা সমুদ্রের রহস্য উদঘাটন করতে পারবে জানতে পেরে পরিবারসহ এসেছি সবাই ঘুরে দেখলাম, সত্যিই বিস্ময়কর দেখে অবাক হয়েছি ভিতরের সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন প্রজাতির মাছ দেখে, এখানে আসার পর যে কোন ব্যক্তির কাছে মনে হবে তিনি সাগরের তলদেশে আছেন। আর চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ সবাই।
কক্সবাজার শহরের অভ্যন্তরে চিত্ত-বিনোদনের এ আন্তর্জাতিক মানের ফিশ এ্যাকুরিয়াম কমপ্লেক্সটির অবস্থান। ইতিমধ্যে এটি পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সমুদ্র সৈকত দেখতে আসা পর্যটকদের ভ্রমণ তালিকায় এখন যোগ হচ্ছে এ এ্যাকুরিয়াম। পর্যটন শিল্প বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন দেশি-বিদেশি পর্যটকরা।
এতে বিচরণ করছে প্রায় ১০০ প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছসহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোল, জেলিফিস, চেওয়া, পাঙ্গাস, আউসসহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী।
রেডিয়েন্ট ফিশ সেন্টারের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান চৌধুরী জানান, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ সেন্টার। এতে আছে ৮টি জোন। এর মধ্যে রয়েছে থ্রি-নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস, দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, ছবি তোলার আকষর্ণীয় ডিজিটাল কালার ল্যাব, শপিং স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, এবাদত খানা, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা, বিয়ে বা পার্টির করার কনফারেন্স হল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন থাকবে বার-বি কিউর। এছাড়া রয়েছে সুপরিসর পার্কিং ও লাগেজ রাখার লকার। এখানে এসে কোন বিরক্তি ছাড়াই ৪ থেকে ৫ ঘণ্টা কেটে যাবে। পুরো সেন্টারে আছে নিরাপত্তা বেষ্টনি ও সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা। ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ ফি ৩০০ টাকা। এছাড়া বাচ্চাদের জন্যে আছে সুলভ মূল্যের টিকেটের ব্যবস্থা। সময় ও উপলক্ষ অনুযায়ী টিকেট মূল্যের উপর ৫-১০% ডিসকাউন্ট থাকে।
রেডিয়েন্ট ফিশ সেন্টারের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ নাজিম উদ্দিন জানান, কক্সবাজারে সমুদ্র সৈকতের আশপাশে দেখার মতো উল্লেখযোগ্য তেমন কিছু নেই। যেসব পর্যটন স্পট রয়েছে, তা শহর থেকে দুরে, তাই পর্যটক ও স্থানীয়দের বিনোদনের জন্য এটি গড়ে তোলা হয়েছে। প্রতিদিনই এখানে মানুষের ভিড় বাড়ছে। এছাড়া অধিকাংশ শিশু-কিশোররা সামুদ্রিক ও মিঠা পানির মাছ সম্পর্কে অজ্ঞ। তাই তাদের বিলুপ্ত হওয়া বিভিন্ন মাছ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এটি কক্সবাজারবাসীর জন্য গৌরবের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.