কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৮ জনকে আটক করেছে। গত ১২/১২/২০১৯ ইং তারিখ সকাল হতে ১৩/১২/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম এসআই তীথংকর দাস, এসআই স্বপন কুমার, এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এএসআই কামাল-২, এএসআই/ আকবর, এএসআই বাবলু দে, এএসআই রাশেদ খান, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর থানার মামলা নং-৫২,(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মাহাবুব আলম, পিতা-মৃত মোঃ হোসেন, সাং- সৈকত পাড়া, ০২ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৫৮(১২)১৯খ্রিঃ ধারা-৩৯৯/৪০২,সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। শাহেদুল ইসলাম প্রঃ শাহেদ, পিতা- জালাল আহম্মদ, সাং- শকরিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, বড় মহেশখালী, কক্সবাজার। বর্তমানে – পশ্চিম এসএম পাড়া, মনিরুল হকের বাড়ীর ভাড়াটিয়া, ০৫ নং ওয়ার্ড, কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-০১, জিআর-১২৯৭/১৯, ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ আরাফাত হোসেন, পিতা- মোঃ ইমান হোসেন,সাং-পাতাবাড়ী, (রফিক সর্দারের বাড়ী) থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
১। নুরুল আজগর, পিতা- নুর হোসেন, সাং- নতুন মহাল, চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।
২। আবুল কালাম প্রঃ কালু, পিতা- সৈয়দ নুর, সাং- পশ্চিম আলী আকবর ডেইল, কুতুবদিয়া, বর্তমানে- সমিতিপাড়া, রিরিবিলি রাস্তার পিছনে, কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার।
৩। মজিবুল হক, পিতা- আবু সেয়দ, সাং- চান্দের পাড়া, ঝেলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। নুরুল আবছার, পিতা- মৃত নুর হোছন, সাং- নতুন মহাল,০৮ নং ওয়ার্ড, চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।
৫। রবিউল হক, পিতা- মৃত দীল মোহাম্মদ, সাং- ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.