গাজীপুরে অপহৃত পিএসসি পরীক্ষার্থীকে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজয়নের উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ 
গাজীপুরের কোনাবাড়ীর অপহৃত এক পিএসসি পরীক্ষার্থী মোঃ মোস্তাকিম আলম জয় (১১)’কে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন। এ সময় আটক করা হয় অপহরণকারী দলের চার সদস্যকে।অপহরণকারী ১। মোঃ শান্ত(১৪), পিতা- বাদল, নান্দাইল, ময়মনসিংহ, ২। মোঃ লিটন(২১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, ত্রিশাল, ময়মনসিংহ, ৩। মোঃ হৃদয় শেখ(২২), পিতা- সাইফুল ইসলাম, ত্রিশাল, ময়মনসিংহ এবং ৪। ড্রাইভার মোঃ মিজানুর রহমান মন্ডল(৩৬), পিতা- আলতাফ হোসেন, লালমনিরহাট। মোস্তাকিম আলম জয়(১১) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার গনেরগাঁও গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে। তার পিতা একজন ব্যবসায়ী। সে তার পিতা-মাতার সাথে কোনাবাড়িতে বসবাস করে। উদ্ধারকৃত এই বালক গাজীপুর কোনাবাড়িস্থ আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজের পিএসসি পরীক্ষার্থী। গত ১৭/১১/১৯ খ্রিঃ তারিখ পরীক্ষা শেষে বাসার উদ্দেশ্যে রওনা করলে তার পিতার দোকানের কর্মচারী মোঃ শান্ত উপরে উল্লেখিত সহযোগীদের নিয়ে কৌশলে অপহরণ করে মাইক্রোবাসে করে কক্সবাজার নিয়ে আসে এবং তার পিতার নিকট মোবাইলে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে৷ এসংক্রান্তে তার বাবা মোঃ জাহাঙ্গীর নিজে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। এরই সূত্র ধরে কোনাবাড়ী থানা পুলিশ ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন’কে জানাইলে ট্যুরিস্ট পুলিশ সুপার মোঃ জিললুর রহমান এর নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিক কক্সবাজার বীচ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম জয়’কে উদ্ধার করে এবং অপহরণকারী চার সদস্যকে তাদের ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক করতে সক্ষম হয়৷ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কোনাবাড়ী থানা পুলিশ’কে অবহিত করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.