জমজমাট হয়ে উঠছে কোটবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, সাধারণ সম্পাদক পদে এগিয়ে বিজন বড়ুয়া

বার্তা প্রতিবেদকঃ আগামী ২৩নভেম্বর’২০১৯ইং তারিখ যত ঘনিয়ে আসছে উখিয়া কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনও তত জমজমাট হয়ে উঠছে। প্রার্থীদের প্রচারণা ও আনা-ঘোনায় উৎসব মুখর পরিবেশ হয়ে উঠেছে।

সন্ধ্যা বেলায় যেন কোটবাজার হয়ে উঠে জাতীয় নির্বাচনের মতো সরব। মোট ১২টি পদে ২৮১ জন ভোটারের ২৫ জনই প্রার্থী।

বর্তমান (২য়) ব্যবস্থাপনা কমিটির সফল পরিচালক ও তরুন উদীয়নমান এবং তারুণ্যে দীপ্ত ব্যবসায়ীদের দুঃসময়ের বন্ধু সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবু বিজন বড়ুয়া’র সাথে আলাপকালে বলেন, আমি সবসময় ব্যবসায়ীদের সাথে ছিলাম এবং আজীবন ব্যবসায়ীদের সাথে নিয়ে থাকবো। আমার বিশ্বাস আমি শাপলা ফুল মার্কায় বিপুল ভোটে তৃতীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করবো। আগামী ২৩ নভেম্বর সকলে আমাকে শাপলা ফুল মার্কায় ভোট দিয়ে বিজয় করে আপনাদের তথা ব্যবসায়ীদের সেবা করা সুযোগ দান করবেন। আমি বিজয় হলে ব্যবসায়ীদের সাথে নিয়ে অত্র সমিতির সকল উন্নয়ন কর্মকান্ড ত্বরানিত করবো। ব্যবসায়ীদের সকল সমস্যা ত্বরিত সময়ের মধ্যে সমাধান করবো।

আমি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি কে একটি আর্দশ ও ন্যায়ের প্রতীক হিসেবে রুপদানের জন্য আমার প্রচেষ্টা অব্যহত রাখবো। আমি ব্যক্তিগতভাবে অন্যায় ও অসত্য কাজকে ঘৃণা করি তাই আগামীতে এ ব্যবসায় প্রতিষ্টানকে ও আর্দশ ও ন্যায়ের প্রতীক করে তোলবো।

কোটবাজারে কয়েকজন ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা বলেন, বাবু বিজন বড়ুয়া অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে, আমাদের বিশ্বাস বাবু বিজন বড়ুয়া শাপলা ফুল মার্কায় বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে। বাবু বিজন বড়ুয়া কোটবাজার ব্যবসায়ীদের মধ্যে একজন সাদা মনের মানুষ। সবসময় সদালাপী।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষার পালা, এ নির্বাচনে বিজয়ের মুকুট কার জন্য অপেক্ষা করছে ?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.