বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদকঃ 

বখাটের ছুরিকাঘাতে কক্সবাজার সিটি কলেজ ছাত্র রোবায়েত মুস্তফা মামুন আহত হয়েছেন। গতকাল ১৫ নভেম্বর  (শনিবা)বিকালে টেকপাড়াস্ত আলী ম্যানশন এর সামনে ঘটনাটি ঘটে। আহতের পারিবারিক সুত্রে জানা যায় কলেজ ছাত্র রোবায়েত মুস্তফা মামুন পারিবারিক প্রয়োজনীয় কাজে আলী ম্যানশনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বখাটে ছেলে ইমন হাসান মওলা (১৮) ও মোঃমামুন (১৭) রোবায়েত মুস্তফা মামুন কে অনর্থক কথা বার্তা বলে ক্ষিপ্ত করে তোলে,তখন রোবায়েত মুস্তফা মামুন পারিবারিক কাজের কথা বলে তাদের কাছ থেকে চলে আসতে চেষ্টা করে।কিছুদূর যাওয়ার পর বখাটে ছেলে ইমন হাসান মওলা ও মোঃ মামুন দৌড়ে গিয়ে রোবায়েত মুস্তফা মামুন কে গতিরোধ করে কিল ঘুষি এবং ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আহত কলেজ ছাত্র রোবায়েত মুস্তফা মামুন এর চিৎকার চেঁচামিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

হামলাকারী ইমন হাসান মওলা, মোঃমামুন

আহতের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ও আশেপাশের লোকজন এর সহায়তায় হাসপাতালে ভর্তি করায়,এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার এই হামলার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।আহতের পরিবারের দাবি আমরা প্রশাসনের নিকট এই রকম অতর্কিত হামলার সুষ্ঠু বিচার ও দ্রুত বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.