স্পোর্টস ডেস্ক :
গতকালই দিল্লি থেকে রাজকোটে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ রাজকোটের সৌরাস্ট্র স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছিল দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অলরাউন্ডার আফিফ।
সিরিজের ফল নিয়ে না ভাবলেও দল যে আগের তুলনায় অনেক আত্মবিশ্বাসী সেটা সবাই বুঝতে পারছেন। আফিফের মতে, দিল্লীতে প্রথম জয়ে বাংলাদেশ দল আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, উল্টো চাপে রয়েছে ভারত।
আফিফ বলেন, ‘সিরিজ জেতা বা হারার কথা ভাবছি না। আপাতত নিজেদের যার যার কাজে মনোযোগ রাখার চেষ্টা করছি। নিজেদের সেরা পারফর্ম করলে কী হবে সেটা পরে। আপাতত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
দিল্লীর কঠিন পরিবেশ পরিস্থিতে সব হিসাব উল্টে জয় পাওয়া নিয়ে আফিফ বলেন, ‘ভারত চাপে কি না বলতে পারব না। তবে প্রথম ম্যাচ জেতার পর আমরা অনেক আত্মবিশ্বাসী, ভালো অনুভূতি হচ্ছে। এটা আরও ভালো খেলতে সহায়তা করবে সামনে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.