জসীম উদ্দীন:
কক্সবাজারে খুব শীঘ্রই শুদ্ধি অভিযান চালানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি।
দলের ভেতর লুকিয়ে থাকা অপরাধীদের দুঃসংবাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারাদেশের মত কক্সবাজার জেলায় খুব শীঘ্রই দলীয় শুদ্ধি অভিযান শুরু হবে। সারাদেশের অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। যারা দেশের আইন মানবে না সে যেই হউক ছাড় নাই। যে কোন মূল্যে সুশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
রবিবার (৩ নভেম্বর) মুঠোফোনে জানতে চাইলে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি।
এদবকে, আ’লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ একাধিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার জেলায়, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রায় তিন শতাধিক অনুপ্রবেশকারী আওয়ামী লীগে ডুকে পড়েছে। ইতোমধ্যে ১০৩ জন অনুপ্রবেশকারীর একটি তালিকা দলের হাই কমান্ডের হাতে পৌঁছেছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা বলেন, এ ধরনের তথ্য তার জানা নেই।
তবে অনুপ্রবেশকারী ভূমিদস্যু, সন্ত্রাসী মাদক কারবারিদেরকে যেন দলে ঢুকার সুযোগ দেয়া না হয় সে জন্য সব উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এরপরও যারা কৌশলে আওয়ামী লীগের পদ পদবী পেয়ে যাবে পরবর্তী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী দেন জেলা আওয়ামী লীগের সভাপতি।
তিনি আরো বলেন, অনুপ্রবেশকারী বা অপরাধের সঙ্গে জড়িত কোন ব্যাক্তি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলেও কোন লাভ হবেনা।
এই জাতের লোকের টাকা যেমন যাবে, পদবীও যাবে বলে সাবধান করেন তিনি। এ জন্য প্রত্যেক উপজেলায় আলাদা আলাদা কমিটি গঠন করা হবে বলে জানান এড.সিরাজুল মোস্তাফা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.