আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ২১ আসামিই কারাগারে

আদালত প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় গ্রেপ্তার ২১ আসামিই কারাগারে গেছেন।

আজ শনিবার সর্বশেষ আসামি হিসেবে কারাগারে গেছেন বুয়েটের সাবেক ছাত্র এস এম মাহমুদ সেতু।

চার দিনের রিমান্ড শেষে আজ ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি সেতুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান।

রাজধানীর বাংলামোটর থেকে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সেতুকে গ্রেপ্তার করা হয়। পরে গত ২৮ অক্টোবর সেতুর আদালতে তুললে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় সেতু এজাহার নামীয় আসামি না হলেও অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম আসে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।

সেতু বুয়েটের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন। চলতি বছরের এপ্রিলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি মানিকগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেও বুয়েটের শেরেবাংলা হলের ২০১২ নম্বর কক্ষে থাকতেন।

এর আগে বিভিন্ন সময় আদালত এ মামলায় আটজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন, বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মো. মনিরুজ্জামান মনির, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান ও এএসএম নাজমুস সাদাত।

এ ছাড়া বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে গেছেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, কর্মী মুনতাসির আল জেমি, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসাতিয়াক আহম্মেদ মুন্না, শিক্ষার্থী আবরারের রুমমেট মিজানুর রহমান, শিক্ষার্থী শাসছুল আরেফিন রাফাত, আকাশ হোসেন, মো. মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ ও মুয়াজ ওরফে আবু হুরায়রা।

প্রসঙ্গত, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে। গত ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। রাত ৩টার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর তার বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে গত ৭ অক্টোবর সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.