ওয়ান নিউজ ডেক্সঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এরশাদের প্রয়াণের পর খালি হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে রাহগির আল মাহি সাদ এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.