কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে ওয়ান নিউজ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

শেফায়েত উল্লাহঃ

সত্যের সন্ধানে একনিষ্ঠভাবে কাজ করা ও সত্য তুলে ধরার দৃঢ় প্রত্যয় ও  প্রতিশ্রুতিবদ্ধ ওয়ান নিউজ পরিবার। আজ ২৩ অক্টোবর (বুধবার) দুপুরে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ান নিউজ পরিবার।
এসময় ওয়ান নিউজ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ ডট কম ডট বিডি এর সম্পাদক ও সিও মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, স্টাফ রির্পোটার মোঃ জাহাঙ্গীর আলম, শেফায়েত উল্লাহ ও রাজিবুল হক প্রমুখ।

সাক্ষাতে নির্বাহী কর্মকর্তা  উপজেলার নাগরিকের জীবন যাত্রার মান উন্নয়নে তাদের সেবা ও সরকারের বিভিন্ন কর্মকান্ড এবং পরিকল্পনার কথা সমাজের কাছে তুলে ধরার আহবান জানান।

সাক্ষাৎ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমানের হাতে উপহার “ওয়ান নিউজ”র লগোযুক্ত কফির মগ তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.