কক্সবাজার পুলিশ সুপারের সাথে ওয়ান নিউজ পরিবারের সৌজন্য সাক্ষাৎ
শেফায়েত উল্লাহঃ
সত্যের সন্ধানে একনিষ্ঠভাবে কাজ করা ও সত্য তুলে ধরার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ “ওয়ান নিউজ” পরিবার। আজ ২৩ অক্টোবর (বুধবার) সকালে কক্সবাজার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ান নিউজ পরিবার।
এসময় ওয়ান নিউজ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি এর সম্পাদক ও সিও মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, স্টাফ রিপোর্টার আরিফুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, শেফায়েত উল্লাহ ও রাজিবুল হক প্রমুখ।
সাক্ষাতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন জেলায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি তা বাস্তবায়ন করবো, কোন মাদক ব্যবসায়ী ছাড় পাবেনা। আশা করি “ওয়ান নিউজ” সমাজের এবং সরকারের বিভিন্ন উন্নয়নের পদক্ষেপের কথা তুলে ধরবে। ফেসবুক হ্যাক করে হ্যাকাররা ধর্মীয় গুজব ছড়িয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সে ব্যাপারে সবাকে সজাগ থাকার অনুরোধ জানান।
সাক্ষাৎ শেষে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর হাতে উপহার সরূপ ওয়ান নিউজ লগোযুক্ত কফির মগ তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.