নিজস্ব প্রতিবেদকঃ
যে যুবক ডুবে আছে মাদক পীড়ায় সে যুবক মুক্তি পাক ক্রীড়ায়,
গর্জনিয়া পশ্চিম জুমছড়ি মরিচ্যাচর বয়েস স্টুডেন্ট ক্লাবের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে৷
২১ অক্টোবর (সোমবার) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর শাহ সুজা রোড় সংলগ্ন মাঠে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্ভোধন করেন ২নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক রূপালী সৈকত এর বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ এর প্রতিষ্টাতা আজিজ মওলা, সমাজ সর্দার মোঃ মহি উদ্দিন, খেলা পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ জাহেদ সওদাগর।
উদ্ভোধনী দিনে বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ ও মাঝির কাটা নিউ সানরাইজ ফুটবল একাদশ খেলায় মুখোমুখি হন।
খেলায় আন্তঃ ইউনিয়নের ২০টি দল অংশগ্রহণ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.