গর্জনিয়ায় ইপসার আস্থা প্রজেক্টের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন মূলক সভা অনুষ্ঠিত
শামিমা সিকদার।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে নারী ও শিশু নিযার্তন প্রতিরোধ কমিটির সচেতন মূলক ওরিয়েনটেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অাস্থা প্রকল্প ইপসার আয়োজনে সচেতনতা লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অালহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, তিনি বলেন, আস্থা সুন্দর কাজ করে যাচ্ছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। এটি একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের বের হতে হবে। শিশুকে সময়মত স্কুলে পাঠাতে হবে। যদি একটি শিশু শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সমাজ শিক্ষিত হবে, এভাবে সমাজ থেকে কুৎসা ও বিকৃত মানুষ সমাজ থেকে বিতাড়িত হবে আমি মনে করি। এর জন্য ইপসা আস্থা প্রজেক্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন মাল্টিসেক্টর সেবাসহ নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার নিয়ে কথা বলায় তাদের ধন্যবাদ জানাই। এবং নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।![]()

অনুষ্ঠানটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের সুস্যাল মুভিলাইজেসন অফিসার জনাব ইকবাল হোসেন।তিনি আস্থা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন ।আস্থা প্রকল্পের কাজের ধারাবাহিকতা তুলে ধরেন। এদিকে অনুষ্ঠানে স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সচেতন মূলক মাল্টি সিস্টেম প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র দেখানো হয়। পরে চায়ের দোকানে বিভিন্ন দিক নিয়ে দোকানদার ও দোকানে অবস্থানরত ক্রেতাদের সাথে আলোচনা করেন। এদিকে অনুষ্ঠানের শুরুতে অাস্থা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেন।মাল্টিসেক্টরাল সেবাসমূহ নিয়ে আলোচনা করেন।নিযার্তন কি? নিযার্তনের ধরণ সম্পর্কে মুক্ত আলোচনা করা ।বাল্যবিবাহ,বহুবিবাহ,ধর্ষন,সমাজের বিভিন্ন অসামাজিক বিষয় তোলে ধরে তা প্রতিকারে ব্যবস্থার জন্য সকলের সাথে আলোচনা করা হয়, এবং সদস্যরা বিভিন্নভাবে মতামত প্রদান করেন।সমাজ থেকে নারী ও শিশু নিযার্তন বন্ধের জন্য নারী নিযার্তনর প্রতিরোধ কমিটির করণীয় কি তা আলোচনা করেন।অনেকে মনে করেন সমাজের সবাইকে নিযাতর্ন সম্পর্কে সচেতন করতে হবে এর জন্য আমাদের কমিটির সদ্যস্যদের এগিয়ে আসতে হবে।মানুষদের নির্যাতন সম্পর্কে বুজাতে হবে। সবাই নিজ নিজ মতামত প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপস্হিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা,কিশোর ক্লাব প্রতিনিধি,২ জন ছাত্র/ছাত্রী, ইমাম,মান্যগন ব্যক্তিবর্গ।উপস্হিত ছিলেন আস্থা প্রকল্পের কেইস ম্যানেজার পপি আক্তার এবং কেইস ওয়ার্কার শামিমা আক্তার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.