কক্সবাজারে ছাত্রনেতা ওয়াসিফ কবীরের নেতৃত্বে বিশাল স্বাগত মিছিল

আরিফুল হাসান,কক্সবাজার

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও ত্যাগী, পরিশ্রমী, মানবিক তৃণমূল নেতাকর্মীদের আস্তার ঠিকানা আওয়ামী পরিবার এর সন্তান জেলা ছাত্রলীগ এর উপ গণযোগাযোগ সম্পাদক ছাত্রনেতা ওয়াসিফ কবীরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক কালুর দোকান থেকে শুরু হয়ে ভোলা বাবুর পেট্রোল পাম্প এ গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা ওয়াসিফ কবীর বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত কান্ডারী (ভারপ্রাপ্ত) সভাপতি আল-নাহিয়ান খান জয় ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে এগিয়ে যাবে প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ। তিনি নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যাক্ত করেন।

পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত কান্ডারী (ভারপ্রাপ্ত) সভাপতি আল-নাহিয়ান খান জয় ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর উপর আস্থা রাখায়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই জন মেধাবী, যোগ্য, ত্যাগী ছাত্র নেতাকে বাংলাদেশ ছাত্রলীগ এর দায়িত্ব অর্পণ করেছেন। তিনি যোগ্য নেতৃত্বকেই বাঁচাই করেছেন। আমি বিশ্বাস করি এই দুইজন অভিভাবক এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার ঐক্যবদ্ধ।

মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ কে আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য যেই দুইজন নেতা বেচে নিয়েছেন তারাই এই পদের জন্য যোগ্য ছাত্র নেতা। কক্সবাজার জেলা ছাত্রলীগ ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.