নাইক্ষংছড়ি থানা কমিউনিটি পুলিশের – “ওপেন হাউজ ডে”

নাইক্ষংছড়ি থানা কমিউনিটি পুলিশের –
“ওপেন হাউজ ডে”
সাইফুদ্দিন শিমুল:
৩১ আগষ্ট নাইক্ষংছড়ি থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উক্ত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর উপর বিশেষ গুরুত্বারোপ করে গুজব, মাদক, জঙ্গি তৎপরতা, সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি নবাগত লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাওয়ান ইসলাম।

বেলা ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি থানার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, অস্থিতিশীল-রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনসাধারণের মাঝে নাইক্ষ্যংছড়ি থানা ও কমিনিটি পুলিশিং উদ্যোগে লিপলেট বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, নাইক্ষংছড়ি উপজেলায় প্রধান সমস্যা হলো মাদক,
এই মাদক ব্যবসায়ী যারা অল্প সময়ে গাড়ি বাড়ি অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের তথ্য আমাদের দিয়ে কমিউনিটি পুলিশিং কে অজুরদার করুন, এই দেশ আমার আপনার সকলের, এই দেশ বাচাতে হলে মাদকমুক্ত করতে হবে।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: অানোয়ার হোসেন, সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অাব্দুল সক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা অাওয়ামীলীগ সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ওসি তদন্ত জায়েদ নুর, উপজেলা অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: তারেক রহমান, ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যন জাহাঙ্গীর অাজিজ, কমিউনিটি পুলিশের যুগ্ন সম্পদাক ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর অালম কাজল দপ্তর সম্পাদক জয়নাল অাবদ্দীন টুক্কু, ইউপি সদস্যা জহুরা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি সাধারণ সম্পাদক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.