চকরিয়া-পেকুয়ার বন্যাদ‍ুর্গত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

চকরিয়া-পেকুয়ার বন্যাদ‍ুর্গত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

এম.মনছুর আলম,চকরিয়া (কক্সবাজার) :
বর্তমান সরকার বন্যায় ও দূর্যোগে ক্ষয়ক্ষতি নিরুপনে অত্যান্ত বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করে উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ হিসেবে এগিয়ে যেতে নিরলস ভাবে কাজ করছেন। তাই আগামীতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিভিন্ন প্রয়োজনীয় প্রদক্ষেপ হাতে নেবে। তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে সহায়তার আশ্বাস দেন এবং মন্ত্রণালয়ের আওতাভূক্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে ঘোষণা দেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা: মো.এনামুর রহমান। তিনি বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী, বিএমচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে মাতামুহুরী নদীর ভয়াবহ বন্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বন্যাদ‍ুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে পৃথক ৩টি সুধী সমাবেশ অনুষ্ঠানে ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি উপরোক্ত এসব কথা বলেন। এরপর বেলা দেড়টায় পেকুয়া উপজেলার বন্যা কবলিত ও বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান এমপি এবং একই মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো.শাহ্ কামাল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো. শাহ্ কামাল, জেলা প্রশাসক মো.কামাল হোসেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, সাংবাদিক জহিরুল ইসলাম, মিছবাউল হকসহ সরকারী প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.