নাইক্ষংছড়ি লেকের পাড় এলাকার মোঃআলম(চোরা মাতালি) ইয়াবা সহ আটক।
সাইফুদ্দিন শিমুলঃ
কক্সবাজারের রামুতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পাচারে ব্যবহ্নত হাইচ মাইক্রো বাস সহ চালক মোঃ আলম (২৮)কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আটক মোঃ আলম বান্দরবানের নাইক্ষংছড়ি লেকের পাড় এলাকার মোঃ আলম উরপে (চোরা মাতালি) পিতা মৃত বদিউজ্জামান। স্থানীয় সুত্রে জানা গেছে তার স্থায়ী ঠিকানা হ্নীলা নোয়াবাজার। রামু ক্রসিং হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, টেকনাফ- কক্সবাজার সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় এস আই জামাল নেতৃত্বে কক্সবাজার মূখী হাইচ মাইক্রো বাস চট্ট মে: ছ ১১-১০৮২ তল্লাশী করে ব্যাটারির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে চালককে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহ্নত মাইক্রো বাসটি জব্দ রাখা হয়। পরে আটককৃত ইয়াবা পাচারকারী চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মালা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.