দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায়: সকল অনিয়মই দূর্নীতি – অধ্যাপক শফিউল্লাহ

সাইফুদ্দিন শিমুল:

৩০ জুলাই সকাল ১০ ঘটিকায় নাইক্ষংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার এর সভাপতিত্বে উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জানাব অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে র ম্যনেজিং কমিটির সদস্য নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌঃ, নাইক্ষংছড়ি উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল।

দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি র বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানাব অধ্যাপক শফিউল্লাহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সত্যবাদী হতে হবে, মিথ্য কথা বলা থেকে তোমাদের বিরত থাকতে হবে, নিজ নিজ স্থান থেকে দূর্নীতি অনিয়ম কে ঘৃণা করতে হবে। দূর্নীতি মানে সুধু টাকা চোরি নয়, সকল অনিয়মই দূর্নীতি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.