মৎস্য সেক্টরের সম্মৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
সাইফুদ্দিন শিমুল, নাইক্ষংছড়ি, বান্দরবান
মৎস্য সেক্টরের সম্মৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২৩ জুলাই সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ -০১৯ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ইমরান মেম্বার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.