উখিয়ায় ইয়াবা কারবারে প্রথম উইকেটের পতন

আনচার উল্লাহ, উখিয়া উপজেলা (কক্সবাজার) প্রতিবেদক।

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ  সড়কের পার্শ্ববর্তী  উখিয়া উপজেলাধীন  ইনানী এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার ( ২৩ জুলাই) সকাল ৯টার দিকে ইনানী পুলিশ ফাড়ি প্রত্যক্ষদর্শীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিদ্ধার্থ শাহা বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীর খবরের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে জীবিত আছে কিনা, মারা গেছে তা এখন বলা যাচ্ছে না। এখন হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন এসময় তার কাছে ১টি দেশীয় তৈরী বন্দুক, ১রাউন্ড কার্তুজ, ৫শ পিস ইয়াবা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি পরিচয় সনাক্ত করা গেছে, সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শামশুল আলম সিকদারের ছেলে নজরুল সিকদার।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইনানী মেরিন ড্রাইভ এলাকা থেকে আজ সকালে যে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে সে একজন ইয়াবা কারবারী তার বিরুদ্ধে উখিয়া থানায় ৩ টি মাদক মামলা ও অনেক অভিযোগ রয়েছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.