পেকুয়াতে ইপসার আয়োজনে জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারভিত্তিক স্থায়ীত্বশীল পুনর্বাসনের দাবীতে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

পেকুয়াতে ইপসার আয়োজনে জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারভিত্তিক স্থায়ীত্বশীল পুনর্বাসনের দাবীতে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

মোঃ নেজাম উদ্দিন, ওয়ান নিউজঃ

স্থায়িত্বশীলউন্নয়নেরজন্যসংগঠনইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) এর উদ্যোগেবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুযোর্গে স্থানচ্যুত জনগোষ্ঠী: প্রয়োজন অধিকার ভিত্তিক সম্মিলিত উদ্যোগবিষয়ককর্মশালা১৬ জুলাই রোজ মঙ্গলবার পেকুয়া উপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয়েরসম্মেলনকক্ষেঅনুষ্ঠিতহয়।

কর্মশালায়উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল করিম প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার কর্মসূচিপ্রোগ্রামকোর্ডিনেটরপ্রবালবড়ুয়াএবং ধারনাপত্রউপস্থাপনকরেনইপসার রিসার্চ এন্ডমনিটরিং কর্মকর্তামোরশেদহোসেনমোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তাহামিদ উল্লাহ মিয়া এবং উপজেলা এনজিও ফোরামের সভাপতি জনাব জাহিদুল আলম ।

প্রবন্ধ উপস্থাপনে বলা হয় পেকুয়া উপজেলা বন্যা, সাইক্লোন ও নদীভাঙ্গনের মত আকস্মিক দুর্যোগ এবং উপকূলতটের ক্ষয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, লবণাক্ত জলের প্রবেশ এবং বৃষ্টিপাতের ধরণ পরিবর্তনের মত ধীরগতির দুর্যোগের শিকার হচ্ছে। প্রায় ৩০০০ মানুষ জলবায়ুগত পরিবর্তনজনিত স্থানচ্যুতির ফলে এখনো বাঁশখালীর দুর্যোগপ্রবণ এলাকায় অস্থায়ীভাবে বেড়িবাঁধের আশেপাশে বাস করছে যার ফলে তাদের বারবার আবাসস্থলের জায়গা পরিবর্তন করতে হচ্ছে। বেড়িবাঁধের সাথে সংযুক্ত জায়গায় বসবাস করছে ৭০ শতাংশ মানুষ আর ৩০ শতাংশ মানুষের অবস্থান নিকটস্থ বিলের পাশে । নতুন স্থানে ১-৫ বছর ধরে বাস করছে ৬০ শতাংশ মানুষ আর ৬০ শতাংশ মানুষ জীবনে ৩-৫ বার স্থানচ্যুতির শিকার হয়েছেন। স্থানচ্যুতির ফলে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ৪০ শতাংশ মানুষ। প্রায় ৪০ শতাংশ মানুষের প্রধান পেশা দিনমজুরি আর ৬০ শতাংশ মানুষ মৎসজীবি। যদিও স্থানচ্যুত মানষেরা সকলে খাবার পানি টিউবওয়েল থেকে সংগ্রহ করছে ‍কিন্তু আয়রন ও লবনাক্ততার প্রভাবে নিরাপদ সুপেয় পানির সমস্যা উপকূলীয় এলাকায় প্রকট। প্রায় ৯০% শতাংশ মানুষ অস্বাস্থ্যকর স্যানিটেশনে অভ্যস্ত যার ফলে বিভিন্ন পানিবাহিত রোগসহ নানা সংক্রামক রোগে আক্লান্ত হচ্ছে। নিরাপদ জীবনের প্রত্যাশায় সকল মানুষ অন্যত্র স্থানান্তরিত হতে আগ্রহী কিন্তু আর্থিক সীমাবদ্ধতায় ইচ্ছা বাস্তবায়ন করতে পারছে না। যদিও দরিদ্র মানুষের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুরক্ষা ভাতার ব্যবস্থা থাকলেও জলবায়ু স্থানচ্যুত মানুষেরা বঞ্চিত হয় বলে তাদের ক্ষোভ রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, ৯৫% মানুষ প্রাকৃতিক দুর্যোগের ফলে স্থানচ্যুতির ফলে কোন ধরণের সাহায্য সহযোগিতা পায়নি।

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনে ঝুঁকি ও অভিযোজন সর্ম্পকিত বেশ কিছু আইন ও নীতিমালা প্রণয়ন করলেও কোনটিতেই জলবায়ু স্থানচ্যুত মানুষের বিভিন্ন সমস্যা মোকাবেলার উপায় সমূহ সুস্পষ্টভাবে বিবেচনায় আনা হয়নি। সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা থেকে এটি সুস্পষ্ট যে, জলবায়ু স্থানচ্যুত মানুষের বাসস্থান, ভূমি ও সম্পত্তির অধিকার নিশ্চিতকরণে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং নীতিমালা সমূহে যথেষ্ট ঘাটতি ও দুর্বলতা রয়েছে। জলবায়ু স্থানচ্যুতির বিষয়ে কার্যকরী সাড়া প্রদানের জন্য অধিকার ভিত্তিক আইন ও নীতিমালা প্রণয়ন এবং সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তন বিষয়ক অনেক আইন ও নীতিমালা ইতোমধ্যেই বিদ্যমান রয়েছে এবং এ সকল বিদ্যমান আইন ও নীতিমালায় জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা একান্ত জরুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল করিম বলেন পেকুয়া উপজেলা কক্সবাজার জেলার অর্ন্তভূক্ত একটি জলবায়ু দুর্যোগপ্রবণ এলাকা। এখানে প্রতিটি দুর্যোগের ফলে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ ও গৃহহারা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুত মানুষের ভোগান্তির শেষ নেই। ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা স্বত্বেও স্থানচ্যুত মানুষের জন্য সাহায্য সুরক্ষার পরিমাণ প্রয়োজনের তূলনায় অপ্রতুল। এ ধরনের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সামগ্রিক ভাবে স্বেচ্ছা এবং পরিকল্পিত পুনর্বাসন এর বিকল্প নেই যাতে করে তারা ঝুঁকিপ্রবণ এলাকা থেকে নিরাপদ বসবাসযোগ্য স্থানে বাস করতে পারেন এবং সব রকমের মৌলিক চাহিদা পেতে পারেন। তিনি পেকুয়া উপজেলার তিনটি দুর্যোগপ্রবণ ইউনিয়ন উজানটিয়া, রাজাখালীম, মগনামা সহ পেকুয়া সদর ইউনিয়নকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেন এখানে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নমূলক প্রকল্প এনজিওদের নেওয়া উচিত বলে মনে করেন। তিনি এসব ইউনিয়নে পেশাভিত্তিক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন যেমন-লবণ চাষীদের ব্যাপারে লবণ মিল, মৎস চাষীদের জন্য মাছ প্রক্রিয়াজাতকরণ/হিমাগার স্থাপন সহ উপজেলা পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দেন। তিনি ইপসার জলবায়ু স্থানচ্যুত মানুষের পুনর্বাসন প্রকল্প ঝূকিঁমুক্ত নিরাপদ জায়গায় আর প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দিতে হবে। তিনি সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থানচ্যুত মানুষের পুনবাসনের ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম উজানটিয়া ইউনিয়নে বেড়িবাঁধের স্থায়ীত্বকরণ, ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, স্থানচ্যুত মানুষদের তালিকাকরণ ও পুনর্বাসন প্রকল্পে তাদের বসবাসের সুযোগ দানের আহবান জানান। উপজেলা সমাজসেবা কর্ককতা হামিদুল্লাহ মিয়া দুযোগ ভিত্তিক এলাকার মানচিত্র তৈরী করা, সামাজিক নিরাপত্তা কমর্সূচিগুলি সহ যোগ্য ব্যক্তিকে স্থায়ীত্বশীল পুনর্বাসন নিশ্চিত করার আহবান জানান। উপজেলা এনজিও ফোরাম সমন্বয়ক জনাব জাহিদুল আলম ইপসাকে জলবায়ু স্থানচ্যুত মানুষদের অধিকার ভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান।

ইপসার প্রোগ্রাম কোর্ডিনেটর প্রবাল বড়ুয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের জন্য বাসস্থান, ভূমি এবং সম্পদের বিষয়ে অধিকার ভিত্তিক সমাধান চিহ্নিতকরন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানচ্যুত মানুষের অধিকার রক্ষায়সকল পেশার মানুষকে একত্রিত করা, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেরক্ষতিগ্রস্ত মানুষকে খাস জমি প্রদানে অগ্রাধিকার, স্থানচ্যুত মানুষের বর্তমান অবস্থায় স্থানীয় প্রশাসন কতৃক নিবন্ধনসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চয়তকরন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, বেড়িবাঁধ সুরক্ষায় উপকূলীয় বনায়ন সৃষ্টি, সামাজিক সুরক্ষা ভাতার নিশ্চয়তা, আশ্রয়ন ও গুচ্ছগ্রাম সহ অন্যান্য পুনর্বাসন প্রকল্পসমূহে অগ্রাধিকার নিশ্চয়তকরনসহ নিরাপদ খাবার পানির নিশ্চয়তা, স্বাস্থ্যকর স্যানিটেশন, বিকল্প পেশা, স্থানচ্যুত মানুষেরতালিকা প্রস্তুত করা, স্বল্প মূল্যে কৃষি উপকরনসহ বীজ, সার এবং চারা সরবরাহকরারমাধ্যমেজলবায়ুস্থানচ্যুতমানুষেরদুর্ভোগহ্রাস করা সম্ভব।

কর্মশালায়অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেনদৈনিক প্রথম আলোর পেকুয়া প্রতিনিধি এসএম হানিফ, সমাজ উন্নয়ন সংস্থা বাস্তবের উপজেলা সমন্বয়কারী গোলাম আজম, রাজাখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহছেনা বেগম, উজানটিয়া ইউনিয়নের সদস্যপারভীন আক্তার প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.