এরশাদের মৃত্যুতে বিএনপির শোক

ওয়ান নিউজ ডেক্সঃ সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার সকাল পৌনে ৮ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.