চট্টগ্রামে শিপিং অপারেশনালস ক্লাবের কার্যালয় উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রামে বিভিন্ন শিপিং কোম্পানীতে কর্মরত অপারেশন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন শিপিং অপারেশনাল্স ক্লাব, চট্টগ্রাম (এসওসি) এর নগরীর বারিক বিল্ডিং মোড়স্থ আমিন ভবনে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

১ জুলাই, সোমবার কøাবের নতুন কার্যালয়ে খতমে কোরান, দোয়া মাহাফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

কøাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা ক্লাবের বিভিন্ন সামাজিক ও জনকল্যানমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং তা ভবিষ্যতে অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত বছরের ১জুলাই এ ক্লাবের অফিসিয়াল আত্মপ্রকাশ ঘটে এবং প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনা করেছে ক্লাবটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.