কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-০৩

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ০২/০৭/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ০৩/০৭/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃতে পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই কাঞ্চন দাশ এসআই আবু বকর সিদ্দিক, এএসআই মোঃ হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। নুরুল আলম, পিতা-নুরল ইসলাম, সাং-লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
২। সিরাজুল ইসলাম প্রকাশ লেংড়া সিরাজ, পিতা-ছালে আহমদ, সাং-ভাদিতলা, ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।
৩। নুরুল আমিন, পিতা-গোলম রহমান, সাং-এস এম পাড়া, বিজিবি ক্যাম্প, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.