ইয়ানূর রহমান : যশোরের কুখ্যাত সন্ত্রাসী ভাইপো রাকিবকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বুধবার রাতে তাকে আটক করা হয়।
সে শংকরপুর সরকারি পশু হাসপাতালের পাশের কাজী তৌহিদের ছেলে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানিয়েছেন, থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান তাকে আটক করেছেন। কি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এই বিষয়ে তিনি কিছু জানাতে না পারলেও রাকিব হত্যা, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি, মারামারি, মাদক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধের অন্তত দেড় ডজন মামলার আসামি বলে জানিয়েছেন। বুধবার শহর থেকে আটক করা হয়েছে ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.