প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুর গর্জনিয়ার সমাজসেবক দুলাল শর্মা ও কক্সবাজার পৌরসভার কর কর্মকর্তা অনুপম শর্মা মিথুর পিতা হিমাংশু বিমল শর্মার মৃত্যুতে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম শোক প্রকাশ করেছেন। তিনি বলেন আমরা গর্জনিয়া বাসী একজন প্রবীন মুরব্বিকে হারালাম। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (১জুন) সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় হিমাংশু বিমল শর্মা কক্সবাজার শহরস্থ বাড়িতে ৭৮ বছর বয়সে মারা যান। এর পর তাঁর মরদেহ গর্জনিয়ার প্রখ্যাত জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। ধর্মীয় রীতি অনুযায়ী শনিবার বেলা বারটায় তাঁদের পূর্ববোমাংখিলস্থ পারিবারিক শ্মশানে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান পুরোহিত ছিলেন অভিচক্র ভর্তি। তাঁর এই শেষকৃত্য অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষের সমাগম হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, ভারত থেকে আগত শম্বু নাথ রায়, বিশ্ব নাথ রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ যোগদেন।এদিকে দুলাল শর্মার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক নেজাম উদ্দিন, গর্জনিয়া ইউনিয়নআওয়ামীলীগের সভাপতি ফরিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আয়ুব সিকদার, সাংবাদিক মামুন, ছাত্রলীগ সভাপতি মিজান, ছাত্রলীগ নেতা তানজিন রায়হান, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকে,, আতিক, প্রমুখ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.