প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৫ জনকে আটক করেছে। গত ২৯/০৫/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ৩০/০৫/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই আবু বকর সিদ্দিক, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই প্রদীপ চন্দ্র দে, এএসআ্ই সাজিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ নুরুল আবছার, পিতা-ইউনুছ আলী, সাং-মধ্যম নাপিতখালী, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ নুরুল ইসলাম, পিতা-মৃত ওমর আলী, সাং-পশ্চিম ঝরঝরি, চুনতি, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।
৩। মোঃ নাছির পিতা-মৃত আবুদল রশিদ, মাতা-মরিয়ম খাতুন, সাং-চৌফলদন্ডী, দক্ষিন পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৪। তৌহিদুল ইসলাম, পিতা-সামসুল আলম, সাং-নতুন মহাল, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
৫। মোঃ নুরুল হাসান, পিতা-মোঃ হারুন, সাং-ডিককুল, উপজেলা পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.