শিশু নুরী নির্যাতন মামলার আসমী হোসন বৈদ্য ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 

নিজস্ব প্রতিবেদক
শিশু সাদিয়ার নির্যাতনকারী এখনো গ্রেফতার হয়নি।  শিশু সাদিয়া সুলতানা নুরী( ৯) কে  অমানবিক নির্যাতন করেও  নির্যাতনকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা যায়।  গত ২২ ফ্রেরুয়ারী সারাদিন বেধে রেখে পূর্ব কুতুবদিয়া পাড়ার মানবাধিকার কর্মী রোজিনা আক্তার এর মেয়ে শিশু সাদিয়া সুলতানা নুরী কে অমানবিক নির্যাতন করে হোসন বৈদ্য, প্রকাশ মাছন, রফিক, আবছার, ওসাজেদা বেগম সাজু।
 এরা পূর্ব শত্রুতার জের ধরে  নুরীকে বেধড়ক পিটিয়েছে বলে জানা জানা যায়।
এলাকাবাসি জানান হোসন বৈদ্য সহ তাদের সহযোগীর শিশুর উপর  নির্মম নির্যাতন করার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে  আইন কোন প্রকার পদক্ষেপ গ্রহন করছে না।
এদিকে মানবাধিকার কর্মী পূর্ব কুতুবদিয়া পাড়া  রোজিনা আক্তার  জানান এই হোসনে বৈদ্য, ইয়াবা রফিক, মানবপাচারকারী আবছার ও সাজেদা বেগম সহ আরো কয়েকজন মিলে এলাকা ও এলাকার বাইরে ইয়াবা, পতিতা ব্যবসা সহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিল।  কিন্তুু আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে তাদের এই কাজে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকী দেন।
এরই ধারাবাহিকতায়  গত ৬ ফেব্রুয়ারী ( বুধবার) ভোরে পৌরসভার কুতুবদিয়া পাড়ার রোজিনার বাড়িতে মোঃ হোসেন প্রকাশ বৈদ্য হোসেন পিতা পূর্ব কুতুবদিয়া পাড়া, রফিক প্রকাশ ইয়াবা রফিক পিতা মৃত হাফেজ উল্লাহ, আবছার প্রকাশ সুদি আবছার পিতা জালাল আহমদ সহ তাদের দলবল নিয়ে রোজিনার বাড়িতে তাকে হত্যার পরিকল্পনায় হামলা চালায়। রোজিনাকে না পেয়ে তার বাড়ির প্রয়োজনীয় জিনিস পত্র ভাংচুর করে।
পরদিন এলাকাবাসী হামলার প্রতিবাদ সরুপ শহরের কোর্ট বিল্ডিং এলাকায় মানববন্ধন করে।
এদিকে কক্সবাজার সদর থানা সুত্রে জানা যায় ফদনারড়েইল  পুর্ব কুতুবদিয়া পাড়া এলাকায় হোসন বৈদ্য ও তার সহযোগীদের  হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ৯ জন আহত হয়। রবিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাটি ঘটে বলে জানান । ঐদিন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । এবং কক্সবাজার সদর থানায় মামলা হয় মামলা নং ৭৮/ ১৯৭ তবে এখনো  এ মামলার   কেউ আটক হয়নি জানা যায়।
আহতরা হলো- ওই এলাকার মহসিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা বেগম (৩৫), ফয়সালের স্ত্রী নুর আনকিস (২০), আব্দুর রহমানের স্ত্রী নেসারা খাতুন (৩৫), শফিকের স্ত্রী রুবি আকতার (২৫) ছৈয়দ হোসেনের স্ত্রী খুরশিদা বেগম (৪৭), মু. হারুনের স্ত্রী খালেদা বেগম (২৫), মো. ইলিয়াসের স্ত্রী রোজিনা আকতার (২৬), ছৈয়দ হোসেনের স্ত্রী সুরা খাতুন (৫০)।মানবাধিকার কর্মী রেজিনা আক্তারের দাবি আমাকে হোসেন বৈদ্য ও তার সহযোগীরা  আক্রমন করলে এলাকাবাসী চিৎকার শুনে আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের এলোপাথাড়ি রামদা দিয়ে কোপাতে থাকে।
সর্বশেষ গত গত ২২ফ্রেরুয়ারী শুক্রবার  দুপুরে  সাদিয়া সুলতানা নুরী (৯) কে শিশুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে । এবং হোসন বৈদ্য সাজেদা বেগম ইয়াবা রফিক, আবছার সহ শিশু সন্তান সাদিয়াকে  বেপরোয়া মারধর করে থেতলে দেয় সারাশরীর।সাদিয়া সুলতানা নুরী  কক্সন মাল্টিমিডিয়া স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী।সেদিন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে রোজিনা আক্তার বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করে মামলা নং ১০৩/২২৩
এদিকে সমাজকমিটির সভাপতি আবু তাহের চৌধুরী জানান, শিশু সাদিয়া সুলতানা নুরী কে এভাবে নির্মম নির্যাতন করার পরও কিভাবে নির্যাতনকারিরা সমাজে ঘুরে বেড়ায় আমার তা বোধগম্য নয়। আশা করি আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিবেন।
সাদিয়া সুলতানা নুরী বাবা মোঃ ইলিয়াস বলেন আমার মেয়েকে আইয়ামে জাহেলিয়াত যুগের ষ্টাইলে নির্যাতন করেছে তারা।  এমন অবুঝ শিশুর উপর কিভাবে পারলো এমন নির্যাতন করতে?  আমার মেয়েকে নির্যাতন না করে আমাকে মেরে ফেলতো তাতে মনে হয় এমন কষ্ট পেতাম না।  আমি তাদের শাস্তি দাবি করছি।এদিকে প্রতিবেদক কক্সবাজার সদর থানায় এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার বলেন শিশু সাদিয়া নির্যাতনের ঘটনার মামলা হয়েছে।  তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান  চলমান রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.