ভুঁইফোড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবেলা করা হবে

ওয়ান নিউজঃ বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তখন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রথম দিন অফিস করতে গেলে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবেলা করবো।

হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। এছাড়া সাংবাদিকদের অনেক সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ছেড়া কাপড় পড়া মানুষ দেখো যায় না। খালি পায়ে মেঠো পথে মানুষ চলতে দেখা যায় না। যেই দেশে মানুষের ঘনত্ব অনেক বেশি। যেই দেশে খাদ্য ঘাটতি ছিল। সেই দেশে এখন খাদ্য উদ্বৃত্ত থাকছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.