কাল শপথ, কোন মন্ত্রণালয়ে কে?

ওয়ান নিউজ ডেক্সঃ নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

জানা গেছে, ৪৬ সদস্যের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন ২৪, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী ৩ জন।

মন্ত্রিসভার সদস্য হওয়ার ফোন পেয়েছেন বলে অনেক আওয়ামী লীগ নেতাই জানিয়েছেন।

পূর্ণমন্ত্রী: শেখ হাসিনা (মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার),মোঃ সাহাবউদ্দিন (পরিবেশ, বন ও জলবায়ু), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি)

প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন— কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসী কল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ ও জ্বালানি), আশরাফ আলী খান (মৎস্য ও প্রাণিসম্পদ), বেগম মুন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), মো. জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), জাহিদ ফারুক (পানি সম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), শরীফ আহমেদ (সমাজ কল্যাণ), একেএম খালিদ (সংস্কৃতি),  ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), মাহবুব আলী (বেসামরিক বিমান ও পর্যটন), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)।

উপমন্ত্রী হচ্ছেন— বেগম হাবিবুন্নাহার (বন পরিবেশ ও জলবায়ু), একেএম এনামুল হক শামীম (পানিসম্পদ) ও মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.