মন্ত্রিসভায় হেভিওয়েট প্রার্থী বাদ পড়লেন যারা

ওয়ান নিউজ ডেক্সঃ আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এবার মন্ত্রিসভার আকার হবে ৪৬ সদস্যের। এরমধ্যে মন্ত্রী হবেন ২৪, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন।

আজ রোববার তাদের ফোন করা হয়েছে শপথ নেয়ার জন্য।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় হেভিওয়েট প্রার্থীরা বাদ পড়েছেন। এমনকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি।

এদিকে নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগ।

বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এ ব্যাপারে ব্রিফিং করবেন।

বাদ পড়েছেন যেসব হেভিওয়েট প্রার্থী— আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নাসিম, মুজিবুল হক, আসাদুজ্জামান নুর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবুল হাসান মাহমুদ আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু, নারায়ণ চন্দ্র চন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.