যাত্রাবাড়ীতে গভীর রাতে বাসে আগুন

ওয়ান নিউজ: রাজধানীতে গভীর রাতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার পর এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। এ আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.