রানা সাত্তার আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গহিরা গ্রামের উঠান মাঝির ঘাটে হঠাৎ চোখের সামনেই পুড়ে গেছে বসতবাড়ি ও দোকান ঘর।

শনিবার ২২শে ডিসেম্বর সন্ধায় রায়পুর আলম মাঝির ঘাটে এ ঘটনা ঘটে।
এলাকাসুত্রে জানা যায়, বেড়িবাঁধের পশ্চিম পাশের চর এলাকায় ছোট মাঝিদের গ্রামে হঠাৎ আগুনের সুত্রপাত হয়।
এতে অনেক দোকান ঘর ও মাঝি মাল্লাদের জাল সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.