জরুরি সংবাদ সম্মেলেন ডেকেছেন মির্জা ফখরুল

ওয়ান নিউজ: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচন, বিএনপি মনোনীত প্রার্থিদের প্রার্থিতা বাতিল, হামলা-মামলা এবং গ্রেপ্তারের চিত্র মির্জা ফখরুল তুলে ধরবেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.