নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : কাদের

ওয়ান নিউজ ডেক্সঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরে গুজব, সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আলোচনা সভায় কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে গণমাধ্যমের একটি পক্ষ।

তিনি আরও বলেন, কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো আরও আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। তবে পরে তাদের আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী অভিযোগ করেন, ‘কোটা আন্দোলনের ওপর বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা ভর করেছিল। লন্ডন থেকে নির্দেশনা এসেছিল। ভয়ঙ্কর আরও কিছু হতে পারতো কিন্তু সরকার নাইসলি (চমৎকারভাবে) পরিস্থিতি হ্যান্ডেল করেছে এবং সেটা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, আমরা এখন প্রস্তুত। আমরা জানি, আরও এমন আন্দোলনের চক্রান্ত আছে। গোপনে গোপনে বৈঠক হচ্ছে, দেশে হচ্ছে বিদেশেও হচ্ছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক ও প্রস্তুত আছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.