চট্টগ্রাম নাজিরহাট মেয়রের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:

বিএনপি থেকে আওয়ামী লীগের যোগ দিয়েছেন নাজিরহাট পৌরসভার মেয়র এস,এম সিরাজ উদ দৌলাহ। মেয়রের সাথে বিএনপির একজন কাউন্সিলরও যোগ দিয়েছেন।

রবিবার (১২ আগস্ট) উত্তর জেলা আওয়ামী লীগের সভায় এসে তিনি আওয়ামী লীগ যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, মেয়র আওয়ামী লীগে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করে। মেয়রের আগ্রহের ভিত্তিতে তাকে দলে স্বাগত জানানো হয়। আরো অনেকে আওয়ামী লীগের যোগ দিতে চাচ্ছেন।

সিরাজ উদ দৌলাহ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে বিএনপির রাজনীতিতে পরিচিত।

গত ২৯ মার্চ মেয়র পদে সাবেক দৌলতপুর ইউপি’র দু’বারের নির্বাচিত চেয়ারম্যান এস এম সিরাজ দৌলা ৯ হাজার ৫৮২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.